×

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই- বোনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আসিফ (৯) সাফি আক্তার (৮) দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ৪ ভাই-বোনের মধ্যে আসিফ ও সাফি আক্তার ছোট। গত রোববার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু ওই এলাকার মৃত শফিকুল ইসলাম ওরফে নেন্দর সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই দুইজনের মা স্থানীয় একটি টমেটোর আড়তে কাজ করতো। প্রতিদিনের মতো গতকালও দুই সন্তানের জন্য রান্না শেষে তার মা আছিয়া খাতুন আড়তে কাজ করতে যায়। কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে এসে ওই দুইজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
আসিফ বানিয়াপাড়া মাদ্রাসায় ও সাফি কেকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। চাকলা হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সোমবার বেলা ১১ টায় তাদের দাফন সম্পন্ন হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।