

বিরামপুর প্রতিনিধি
দিনাজপুর বিরামপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজির যাত্রী মউলুদা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় সিএনজি উল্টে গিয়ে ধুমড়ে মুচরে যায়।
আজ শনিবার দুপুরে বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক যাত্রীবাহী বাস দ্রুত ঘটনা স্থল থেকে চলে যায়।
নিহত সিএনজি যাত্রী মউলুদা জেলার পার্বতীপুর উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মাহবুব আলমের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুরে বিরামপুর থেকে মউলুদা (৪৫) নামের এক নারী সিএনজি নিয়ে হিলি যাওয়ার পথে মহাসড়কের মির্জাপুর মোড় এলাকায় পৌঁছালে অপর দিক ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দেয়। এসময় সিএনজি রাস্তার উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুত্বর আহত মউলুদা। পরে স্থানীয়রা ওই যাত্রীকে স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দেয়। তারপর হাসপাতাল থেকে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঘাতক যাত্রীবাহী বাসকে ধরা সম্ভব হয়নি। সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
