

দিনাজপুর প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর দিনাজপুর জেলা পর্যায়ে ক্রীড়া,সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে দিনাজপুর শহরের উপশহর তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুল মাঠে উক্ত ক্রীড়া,সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাইফুজ জামান।
উদ্বোধন শেষে জেলার ১৩ উপজেলার ৪ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ সাংস্কৃতিক কুইজ ও কাবিং এর মোট ১২ টি ইভেন্টে অংশ নেয়।
এরপর প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ জামান।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থী প্রতিযোগিরা।
