×

বোচাগঞ্জে অবৈধ যানবহনের বিরুদ্ধে পুলিশ ও ডিবির যৌথ অভিযান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দিনাজপুর জেলা পুলিশ ও ডিবি মাদক, অনলাইন জুয়া ও অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় সেতাবগঞ্জ স্কুল রোডে এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রায় ৫০টি যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের করা হয়। অভিযানে দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, এএসপি (সার্কেল) মো. মনিরুজ্জামান, ওসি (ডিবি দিনাজপুর) মো. সাইফুল ইসলাম, মো. মশিউর রহমান (টিআই) বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক বিক্রেতা, চাঁদাবাজ ও জুয়ার সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না। তাদের হুশিয়ারী দিয়ে বলেন, আপনারা কোন মতেই ভাল থাকতে পারবেন না। আপনাদের ভাল থাকতে দেয়া হবে না। তাই, সময় থাকতে ভাল হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।