×

হাকিমপুরে পুলিশী অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্যসহ ৫ জন গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ টাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ পুরুষ ও নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জনকে নারীকে গ্রেফতার করে নিয়ে আসে।
আজ রবিবার দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার কাঁকড়াপালি (বটতলী) এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে বেলাল হোসেন (৪৯), শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের নবির উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩৫), পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে ভূট্টু মিয়া (৫৭), দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার আশরাফ আলীর ছেলে আবেদ আলী (৪৮) ও থানার বানিয়াল গ্রামের রহমত ফকির এর মেয়ে মোছা. রোমেনা বেগম (৩৭)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, হাকিমপুর হিলি থানাকে মাদক মুক্ত করতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদকদ্রব্য সহ আসামিকে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ২৭ জুন রাতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার আসামীদের মধ্যে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন। হাকিমপুর থানার মামলা নং ২৯/২৬, আশরাফ আলী রাজশাহী পুটিয়া থানা মামলা ৩৪/২০, বিশেষ ক্ষমতা আইনে মোছা. রোমেনা বেগম। ঘোড়াঘাট থানা মামলা নং ১৮। এছাড়া মো. ভূট্টু মিয়া কে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকা থেকে ২০ পিচ টাফেন্ডাডল ট্যাবলেট ও মো. লিটন মিয়াকে ১০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ পৌর শহরের রাজধানী মোড় থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।