×

দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত

দিনাজপুর প্রতিনিধি
“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ সোমবার সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচি গুলোর মধ্যে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম হাবিবুল হাসান, বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা কার্যালয়ের শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ, কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল শাকিব মোবারক প্রমূখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।