

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিকেলে শিশু একাডেমী দিনাজপুর জেলা কার্যালয়ের হলরুমে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে অনুষ্ঠিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাড. আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আতিকুর রহমান বলেন,
বাংলাদেশের ৫৪-৫৫ বছরের ইতিহাসে রাজপথের প্রতিটি আন্দোলনে, দেশের অর্থনীতি সচল রাখতে এবং যেকোনো সংকটে শ্রমিক শ্রেণী সবসময় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। অথচ দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার মূল চেতনা- সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা”—শ্রমিকদের জীবনে আজও পুরোপুরি প্রতিফলিত হয়নি। একটি আদর্শ শ্রমিক ট্রেড ইউনিয়ন সংগ্রামকে বেগবান করতে এবং এই দীর্ঘস্থায়ী বৈষম্য ভাঙতে কিছু মৌলিক জায়গায় কাঠামোগত পরিবর্তন আনা জরুরি।
তিনি রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে মুক্তি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সমন্বয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতিপূর্ণ মজুরি ও শ্রম আইনের কঠোর বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডঃ জিয়াউল হক, রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক আবুল হাসেম বাদল, দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা শাখার সাধারণ উপদেষ্টা সাইদুর ইসলাম সৈকত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, জেলা শাখার সাবেক সভাপতি তৈয়ব আলী, শহর শাখার উপদেষ্টা সিরাজুস সালেহীন উপদেষ্টা, সদর শাখার উপদেষ্টা মেহরাব আলী, দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রমজান আলী, সহ-সভাপতি রাশেদুন নবী, সহ-সভাপতি আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক এস এম হাদিউজ্জামান, চিরিরবন্দর উপজেলা সভাপতি আফসার আলী, বিরামপুর উপজেলা সভাপতি মোসলেম উদ্দিন, বিরল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা সভাপতি হামিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম রিপন। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
