×

আর্জেন্টিনার জয়ে ফুলবাড়ীতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

নিজস্ব প্রতিবেদক
গোল হজম, পেনাল্টি মিস, একের পর এক সুযোগ হাতছাড়া আর ম্যাচের ৬৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়া! সব মিলিয়ে বিশ্বকাপের শেষ ১৬ থেকে আর্জেন্টিনার বিদায় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু তারা যে দমে যাওয়ার পাত্র নয়! মৃত্যুকূপের কিনারা থেকে ফিরে এসে মাত্র ১৩ মিনিটের এক টর্নেডো ঝড়ে মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। মিশরকে ৩-২ গোলে স্তব্ধ করে দিয়ে অবিশ্বাস্যভাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখলেন আর্জেন্টিনা।
আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ে আতশবাজি, পটকা ফোটানো, নাচ, গান, ভুভুজেলা বাঁশির আওয়াজ আর পতাকা নিয়ে মধ্যরাতেই দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে আনন্দ মিছিল বের করে সমর্থকরা। এসময় আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে স্লোগানে মুখর করে তোলেন চারিদিক।
খেলার শেষের ১৩ মিনিটেই সব ওলট পালট করে দিইয়েছেন ফুটবলের জাদুকর মেসি। আর্জেন্টিনা ৩-২ গোলে মিসরকে পরাজিত করে বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় শুরু হয় এ জয় উদ্যাপন। এ সময় আর্জেন্টিনার সমর্থকসহ আশপাশের এলাকার সাধারণ মানুষও ছিল আনন্দে উৎফুল্য।
সন্ধ্যার পর থেকেই ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়, কুমার পাড়া,মাাছ বাজার, মুড়িহাটি, টিটির মোড়, মধ্য গৌরীপাড়া হাফিজুলের হোটেল, বাসস্টান্ডসহ বিভিন্ন এলাকায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখেন নানা বয়সি আর্জেন্টিনার সমর্থকরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সব খেলা দেখাতে এসব স্থানে বড় স্ক্রিন বসানো হয়েছিল। এসব স্থানে আর্জেন্টিনা কর্মী সমর্থকসহ সঙ্গে খেলা দেখতে ভীড় জমায় বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ। আতশবাজি, পটকা, নাচ,গান,হৈচৈই ও ভুভুজেলা বাঁশির আওয়াজে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। নানাভাবে আর্জেন্টিনার বিজয় উদ্যাপনে শামিল হন সমর্থকরা। একইসাথে অন্যদলের সমর্থকদের সাথে চলে চুলচেরাবিস্লেশন।
শহরজুড়ে ওইসব জায়গায় শতশত মানুষের ভিড় জমে যায়। রাত সাড়ে ৯টার মধ্যে দোকান পাঠ বন্ধ করে খেলা দেখতে যোগ দেন ব্যবসায়ী ও কর্মচারীরাও। তাদের কেউ সপরিবারে, কেউ বন্ধু-পরিচিতজনদের সঙ্গে। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে শিশুদের নিয়েও কোনো কোনো মা-বাবা এসেছিলেন। আর্জেন্টিনার জার্সি গায়ে সহপাঠী ও জ্যেষ্ঠ-কনিষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে প্রিয় দলকে সমর্থন জানান আর্জেন্টিনা-সমর্থক শিক্ষার্থীরাও।
খেলা দেখতে আসা সমর্থক লিটন সরকার বলেন, মেসি আমাদের অনুভূতি, মেসি আমাদের স্বপ্ন, মেসি তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সঙ্গে। এ রাত আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
আরেক সমর্থক পাপ্পু হোসেন বলেন, খেলার প্রথমদিকে মন ভেঙে গেছিল, এরপর খেলা শেষ হতে আর মাত্র ১৫ মিনিট বাকী। তখনও শান্ত হয়ে একের পর এক আক্রমণ করে যাচ্ছিল মেসি। এরপর সেই কাঙ্খিত বিজয়। শেষ হাসি সেই হাসে যার মধ্যে ধৈর্য থাকে, আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আমি আনন্দিত।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।