

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার। এছাড়া বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার ও জিআইএস এনালিস্ট ফাহিম আহমদ দিব্য গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্দেশ্য, কোর রোড নেটওয়ার্ক নির্বাচন, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
