×

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভা, প্রশংসাপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক
“তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”- প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা, প্রশংসাপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান, ৭নং শিবনগর ইউপি চেয়ারম্যান মো. সামেদুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের ট্যাকনিক্যাল অফিসার মোসলেম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।