×

সাদুল্লাপুরে খোর্দ্দকোমরপুর জিপিএস এর সভাপতি নির্বাচিত হলেন শহিদুল হক

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী খোর্দ্দকোমরপুর (পশ্চিম পাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল হক।
আজ সোমবার সকালে বিদ্যালয়ের অফিসকক্ষে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত জাহান নিতু।
সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেব হোসেন সরকার (লুলু)। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য জাইদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য শরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল খালেক, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি হুমায়রা খাতুনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় দাতা সদস্য সেলিমুজ্জামান সরকার সেলিমের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে মো. শহিদুল হককে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল হক খোর্দ্দকোমরপুর হামিদা চৌধুরী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।