

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল অন্তর্ভুক্তি ও জবাবদিহিতা মূলক, স্থানীয় শাসনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে, দুই দিনব্যাপী মত বিনিময় কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার সকালে ১০টায় নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদের প্রশিক্ষণ হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। ‘সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ’-এর আয়োজনে দুই দিনব্যাপী এই কর্মশালা চলবে।
খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada) সার্বিক সহায়তা প্রদান করছে।
নবাবগঞ্জ সিসিডিবির ‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান ক্রান্তি হাওলাদার।
এসয়ম হেড অফিসের মনিটরিং অফিসার ইবনে আজম বাধনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন। নারী ও সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কীভাবে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয় কর্মশালায়।
