×

সাড়ে ৫ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর বন্ধ থাকার পরে এক সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। দুই দিনে (২৭-২৮ জুলাই) ভারতীয় ২৭ টি পাথর বোঝাই ট্রাকে এক হাজার মেট্রিক টন পাথর দেশে প্রবেশ করেছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) ভারত থেকে ২১টি পাথরবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে ভারত থেকে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। ২১ টি ভারতীয় ট্রাকে ৮৩৯.৯৮০ মেট্রিক টন পাথর দেশে প্রবেশ করে।
ওই দিন ভারতের ওপারে দেশে প্রবেশ এর অপেক্ষায় ছিল ৬ টি ভারতীয় পাথর বোঝাই ট্রাক। আজ মঙ্গলবার ৬ টি ভারতীয় পাথর বোঝাই ট্রাকে ২৪০ মেট্রিক টন পাথর দেশে প্রবেশ করেছে। দুই দিনে ম্যাক্স কোম্পানির ২৭ টি ভারতীয় পাথর বোঝাই ট্রাক ১হাজার টন পাথর দেশে প্রবেশ করেছে। মেসার্স ম্যাক্স ইনফ্রা নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহারের পাকুর থেকে এই পাথর আমদানি করেছেন। আমদানিকৃত এসব পাথর ঢাকা-সিলেট সহ দেশের বিভিন্ন মহাসড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হবে বলে আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাক্স এর প্রতিনিধি জানান।
হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টের টালি খাতার হিসাব মতে হাফিজ উদ্দিন জানান, গত ২৭ জুলাই পাথর বোঝাই ২১ টি ট্রক সহ ১২ টি আইটেমের ৪৮টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে ১৫৫৪.০২১ মেট্রিক টন পণ্য দেশে প্রবেশ করেছে। বিপরীতে ভারতে রফতানি হয়েছে ২ ট্রাকে ৭৬৬৫ কেজি। আজ মঙ্গলবার সর্বশেষ তথ্য মতে, পাথর বোঝাই ট্রাক ৬ টি সহ ১০টি আইটেমের ২৭ টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে ৮৯৪.১১৭ মেট্রিক টন পণ্য দেশে প্রবেশ করেছে। বিপরীতে রফতানি হয়েছে চারটি আইটিমে ১৩ টি ট্রাকে ৮১৩৯১ কেজি।
বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল জানান, এক সময়ের দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর নামে পরিচিত হিলি স্থলবন্দর দিয়ে আমাদানি কার্যক্রম প্রায় তলানিতে পৌঁছে গেছে। ফলে বন্দরের আমদানি রফতানি কারক ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ পরে গতকাল প্রথমে ২১ টি ভারতীয় পাথর বোঝাই ট্রাক দেশে প্রবেশ করেছে। পরবর্তীতে ওই দিন ভারতের ওপারে দেশে প্রবেশের অপেক্ষায় ছিলো ৬ টি পাথর বোঝাই ট্রাক। দুই দিনে ২৭ টি ভারতীয় পাথর বোঝাই ট্রাকে ১ হাজার মেট্রিক টন পাথর দেশে প্রবেশ করেছে।
তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২৬ জুলাই দিন শেষে মাত্র ৬ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে। তবে দীর্ঘ দিন পরে হলেও গতকাল হিলি স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হওয়ায় আমি মনে করি আশার আলো দেখা দিয়েছে। বন্দরে আগের আমদানি রফতানি কার্যক্রম ফিরে নিয়ে আসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বন্দরের শ্রমিক সরদার রাহুল বলেন, হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ফলে শ্রমিক, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্ট দোকানপাট সহ সাধারণ মানুষ খুব দুঃশ্চিন্তার মধ্যে পড়েছে। ষেহেতু বন্দর দিয়ে দীর্ঘ দিন পরে হলেও পাথর আমদানি শুরু হয়েছে। আশা করা যায় বন্দরের পরিবেশ কিছুটা পরিবর্তন হবে। আমদানি রফতানি কার্যক্রম বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট সকলের জীবন যাত্রার মান বাড়বে।
হিলি স্থলবন্দরের শ্রমিক তোজাম্মেল হোসনে বলেন, হিলি স্থলবন্দরে ৬-৭’শ শ্রমিক কাজ করতো বর্তমানে আমদানি রফতানি কার্যক্রম কমে যাওয়ায় বন্দরের শ্রমিকরা ঢাকা, সিলেট, ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে কাজে চলে। এখন বর্তমানে ১০০-১৫০ শ্রমিক বন্দরে থাকতে পারে বলে আনার ধারণা।
উল্লেখ্য, ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভার লোডিং বন্ধসহ নানা জটিলতায় ২০২২ সাল হিলি বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের আশা, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ও পাশাপাশি বিজিবি ও বিএসএফ সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম আরও পাবে বলে জানান ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।