

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর দ্বিতীয় সিজনের ইউনিয়ন পর্যায়ে অনলাইনে নিবন্ধনকৃত খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে খানসামা ডিগ্রি কলেজ মাঠে আলোকঝাড়ী ইউনিয়নের খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
এদিন উপজেলার ছয়টি ইউনিয়নের ছয়টি মাঠে একযোগে এ খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
