

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ এর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবিরের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
