×

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ পরিদর্শন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকালে তিনি আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. ফরহাদ হোসেন, পুলিশ পরিদর্শক মো. মুনিরুজ্জামান, শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জান্নাতুন নাহার প্রমুখ।
তিনি দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থান করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।