শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাইবান্ধা শহর শাখার ৪১ সদস্য বিশিষ্ট (প্রস্তাবিত) আহবায়ক কমিটি গতকাল (শনিবার) রাতে অনুমোদন দেয়া হয়েছে। কৃষক দল জেলা কমিটির আহবায়ক মো. মোস্তাক আহমেদ ও সদস্য সচিব আনিছুজ্জামান খান লোহানী তুষার দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেন।
কমিটির কর্মকর্তারা হচ্ছেন- মো. মাসুদ রানা আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান জুন্নুন চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু জাহেদ শিপুল, মো. গোলাম রব্বানী, রাশেদুল আলম রাশেদ, সোহেল ইসলাম পলাশ ও অলি আহাদ রিজু, সদস্য সচিব মো. আব্দুর রকিব জিতু এবং সদস্য ৩৩ জন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This