বোচাগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার) গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে অফিস মাঠ প্রাঙ্গনে এই উপকরণ বিতরণ করা হয়। গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম প্রমুখ। এসময় প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ৬ শত ৪৩ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ পেন্সিল (১২ পিস), রং পেন্সিল (১২ পিস), ইরেজার, রাবার, স্কেল, পেন্সিল কেস এবং মাধ্যমিক পর্যায়ের ৪ শত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও ১ হাজার ১ শত ২৪ জন শিশুদের মাঝে গুড়ো দুধ, সয়াবিন তেল, মসুরর ডাল ও বিস্কুট এবং গর্ভবতী ১৫০ জন মায়েদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
