ভবানীপুর ডিগ্রি কলেজে ভলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর পাবর্তীপুরের ভবানীপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য ভলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুর ১২ টায় একাদশ ও দ্বাদশ শ্রেণির মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ সেটের ব্যবধানে দ্বাদশ শ্রেণি জয়লাভ করে। খেলার প্রথম ও দ্বিতীয় সেটের শুরুর দিকে একাদশ শ্রেণি ০৫ ও ০৯ পয়েন্টে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত দ্বাদশ শ্রেণি দূর্গে কাছে হেরে যায়।
খেলা শেষে অধ্যক্ষ মো. রেজাওয়ানুল হক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের দেহ ও মনের সামঞ্জ্যপূর্ণ উন্নয়ন সাধন করে বলেই শিক্ষার পূর্ণতা আসেন। এজন্য আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য খেলাখুলার প্রতি সময় দেওয়া হয়। শিক্ষাথীরা যেন আগামী দিনের জন্য নিজেকে তৈরি করে।
ক্রীড়া শিক্ষক মোহাম্মাদ আলী বলেন, ক্রীড়া একজন শিক্ষার্থীকে শারীরিক, মানসিক দিকের উদ্দীপক ও তৃপ্তিদায়ক সুষম বিকাশসাধন ও সামাজিক দিকের উন্নতি ঘটায় এবং আর্দশ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে । ক্রীড়া শিক্ষার্থীদের জন্য অবিচ্ছেদ্য অংশ।
খেলায় অধিনায়ক হিসেবে দ্বাদশ শ্রেণির মো. জুলকার নাইম ইসলাম ও একাদশ শ্রেণির মো. আরিফুল ইসলাম দায়িত্ব পালন করে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা হলেন, মো. ইসমাইল, মো. নয়ন আলী, মো. তাহছিমুল হক, মো. আসওয়াদ, মো. শিপন সরকার।
