নবাবগঞ্জে মানবন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে চোরের পক্ষ নিয়ে ২নং বিনোদনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সোহেল রানার ইন্ধনে করা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নবাবগঞ্জ সচেতন নাগরিক সমাজ ।
আজ (মঙ্গলবার) বিকালে ডাকবাংলা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলা মোড় ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সেলিম রেজা সহ আরও অনেকে বক্তব্য দেন। সেলিম রেজা বলেন- তার এলাকার ইউ,পি সদস্য সোহেল রানা স্থানীয় একটি চোর চক্রের পক্ষ নেয়। এ বিষয়ে তিনি প্রতিবাদ করলে কতিপয় আদিবাসী জনগোষ্ঠীকে এনে গত সোমবার উপজেলা পরিষদ গেটের সামনে তার বিরুদ্ধে মানববন্ধন করে। এর প্রতিবাদের স্থানীয় সচেতন নাগরিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
