কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ


বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রীদের নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্তি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ (বুধবার) দুপুরে কলেজের হলরুমে অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, জামায়াতের আমীর আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ শাহিন মন্ডল, প্রভাষক এরফান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজের সকল শিক্ষকসহ একাদশ শ্রেনীর ছাত্রী ও অন্যান্য বিভাগের ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তি বিজ্ঞান বিভাগের ৫ জন ও মানবিক বিভাগের ৭ জন, মোট ১২জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
