×

পাঁচবিবিতে ধান ক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস ও পিছনে হাত বাধা অবস্থায় ধান ক্ষেত থেকে আরাফাত হোসেন (১৮) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
আজ (রবিবার) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর উত্তর  মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঐ ভ্যানচালক পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়নের ইটা বাওনা গ্রামের মিনহাজ ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য গৌরচন্দ্র জানান, সকালে মোলান গ্রামের জনৈক কৃষক মাঠে ধান ক্ষেত দেখতে যায়। এসময়  সে তার জমিতে  হাত বাধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয় । পরে খবর পেয়ে বিষয়টি পাঁচবিবি থানায়  জানানো হয় । পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধারনা ভ্যান ছিনতায়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, সঠিক ঘটনা উদঘাটনের জন্য বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে৷

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।