শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পলাশবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, সয়াবিন সূর্যমুখী, অড়হর, শাকসবজি ও বোরো (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওয়তায় ক্ষুদ্র ও প্রান্তিককৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ২ হাজার ৮শ’৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওছার মিশু এর সভাপতিত্বে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া,কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This