শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা যুবদলের নির্দেশনায় সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের উদ্যোগে রামডুবি হাটে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
আজ রোববার বিকেলে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, জেলা বিএনপি প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ -সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আক্তার, যুগ্ম আহ্বায়ক নাজমুল, রেজা, মোজাম্মেল, ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল, সাধারণ সম্পাদক হুমায়ুন, সহ-সভাপতি পলাশ প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This