শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে পর্যটক আকর্ষণে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন


পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে তালমা নদীর পাড়ে অবস্থিত রাবার ড্যাম পার্ক একটি পর্যটন এলাকা। প্রতিদিন শত শত পর্যটক এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে আসেন। তালমা নদীর মিঠা পানির স্রোত, মৎস্য অভয়াশ্রম আর রাবার ড্যাম্প দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। এই পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার তালমা নদীর পার্ক চত্বরে প্রধান অতিথি হিসেবে সৌন্দর্য বর্ধন কাজের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে অয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম সিরাজুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান, হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ। সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তালমা নদীর মৎস্য অভয়াশ্রমে সিসি ক্যামেরা স্থাপণের উদ্বোধন করেন তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This