শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দিনাজপুরের শিশু একাডেমির অডিটোরিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন অনুষ্ঠানে দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হকসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শেষে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে শহীদ জিয়াউর রহমানের পরিবারের মাঝে ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শাখার সভাপতি মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মো. গোলাম রাব্বানি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শাখার প্রধান উপদেষ্টা এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপদেষ্টা ড. এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চল উপদেষ্টা আফতাব উদ্দিন মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রংপুর-দিনাজপুর অঞ্চলের সরকারি অঞ্চল পরিচালক সহকারী আবুল হাসেম বাদল, মনিরুজ্জামান জুয়েল ও মো. তৈয়ব আলী প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This