তারেক রহমানের ৩১দফা দেশের মানুষ ও রাজনৈতিক দল গ্রহণ করেছে
-ডা. এজেডএম জাহিদ হোসেন


হিলি প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগে একটি দলের উন্নয়ন হয়েছে। বিএনপি জনগণের দল আমরা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। আর বিএনপি হচ্ছে পালিয়ে যাওয়া মানুষের দল না- বিএনপি হচ্ছে বীরের দল। যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ওপৌর বিএনপি কর্তৃক আয়োজিত বিগত ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আহত নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি পরিবার নির্যাতিত হয়ে একটি পর্যায় এসেছে। এখনও আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি। আন্দোলন চলমান আছে জনগণের অধিকার জনগণের কাছে ফেরত না দেওয়া পর্যন্ত এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা রাষ্ট্র সংস্কারে কর্মসূচি দিয়েছেন। অর্থ্যাৎ যেটার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পুনর্নিমাণ-বির্নিমান হবে। তার এই কর্মসুচির প্রতি আস্থা রেখে দেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল গ্রহণ করেছে। তিনি আরও বলেন, এই কর্মসূচিকে যদি সফল করতে হয় তাহলে আমরা যারা বিএনপির সদস্য আছি এবং এর বাইরে যে মানুষগুলো আছে তাদের বুঝাতে হবে। কারণ বিএনপির পতাকা তলে নয় ৩১দফা কর্মসূচির পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড মোফাজ্জল হোসেন, সহ- সভাপতি আতিকুর রহমান রাজা মাষ্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ আরো অনেকে। মতবিনিময় শেষে ডা. এ জেড এম জাহিদ হোসেন বিগত ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আহত ও কারাবন্দী নেতা-কর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
