লীজকৃত দোকান ঘর ফিরে পেতে সেনা বাহিনীর দারস্থ বাক প্রতিবন্ধী বিপ্লব


বীরগঞ্জ প্রতিনিধি
বীরগঞ্জ উজেলার বাসিন্দা জেলা পরিষদ কর্তৃক লীগ গ্রহিতা বাক প্রতিবন্ধী বিপ্লব কুমার দাসের একমাত্র অবলম্বন দোকান ঘরটি ফেরত পেতে দিনাজপুর-২০ বীর আর্মি ক্যাম্পের অধিনায়ক বরাবর আবেদন করেছেন তার বড় ভাই অরুন কুমার দাস।
আবেদনে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে দিনাজপুর জেলা পরিষদ সড়কের ধারে জায়গা লীজ নেওয়া শুরু করে ঠিক সেই সময় আমার পিতা অরবিন্দ চন্দ্র দাস ৭৪০ বর্গফুট জায়গা লীজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র বাক প্রতিবন্ধী বিপ্লব কুমার দাস প্রতি বছর লীজ নবায়ন ও লীজের যাবতীয় শর্ত মেনে একটি দোকান করে ব্যবসা পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে বেঁচে ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে এলাকার প্রভাবশালী ব্যক্তি মো. আইয়ুব আলী, মো. আব্দুস সালাম ও শাহ্ নেওয়াজ সরকার গোলাম তার দোকান ঘরটি ভেঙ্গে দেয়। এব্যপারে বিপ্লব কুমার দাস জেলা পরিষদে অভিযোগসহ আদালতে মামলা দায়ের করেও কোন ফল পাননি। ইতিমধ্যে জেলা পরিষদ অজ্ঞাত কারণে বিষয়টি সমাধান না করে উল্টো শতর্কীকরণ একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। এমতাবস্থায় সু-বিচারের জন্য দিনাজপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক বরাবর অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বাক প্রতিবন্ধী বিপ্লব কুমার দাস।
