শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুরে নারীর হাত বাঁধা লাশ উদ্ধার


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধান ক্ষেত থেকে আজ শনিবার সকালে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (সাঁওতাল) সম্প্রদায়ের ঐ নারী কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের মৃত সাধন পাহানের মেয়ে।
নিহতের ভাই চরকা পাহান জানান, স্বামী পরিত্যাক্তা বিশনী পাহান এলাকার মানুষের জমিতে কৃষি কাজ করতেন এবং চরকার বাড়িতেই থাকতেন। শুক্রবার অন্যের জমিতে ধান কাটার পর তিনি রাতে বাড়িতে আসেননি।
শনিবার সকালে দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধান ক্ষেতে হাত বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This