সেতাবগঞ্জ খাদ্যগুদামে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের সেতাবগঞ্জ খাদ্যগুমে ফিতা কেটে অভ্যন্তরীন আমন চাল ও ধান সংগ্রহের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। আজ রবিবার বেলা ১১টায় উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জয়নাল আবেদীন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেস, সদস্য সচিব মো. শামসুল আলম, জহুরা অটো রাইস মিলেরর সত্ত্বাধিকারী আব্দুল হান্নান। ছাড়াও অটো মিল মালিক আকিল আহমেদ, আলম হাজী, আলতাফুর রহমান, সোনা বাবু, মো. মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলতি ২০২৪-২৫ মৌসুমে সরকারী ভাবে ৯৩১৫ মেট্রিক টন আমন চাল প্রতি কেজি ৪৭ টাকা, ১১৪৪ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৩টাকা ও ৩৯৮ মেট্রিক টন আতপ চাল প্রতি কেজি ৪৬টাকা দরে সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ নভেম্বর ২০২৪ ইং থেকে আগামী ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
