শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১০ টি নরমাল ডেলিভারী সম্পন্ন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১০ টি নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন এর দিক নির্দেশনায়, জুনিয়র কনসালটেন্ট ডা. আইনুন আক্তার লুনার প্রত্যক্ষ তত্ত্বাব্যবধানে এবং মিডওয়াইফদের দক্ষতায় নরমাল ডেলিভারিগুলো সম্পন্ন হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন প্রসূতি মায়েদের সাথে শুভেচ্ছা বিনিময় ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ ও মিডওয়াইফগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন জানান, গত ২০২৩ সালে সারাবছরে ৬৭৬ টি ডেলিভারী হয়েছে। এ বছর ৭০০ টি ডেলিভারী অতিক্রম করবে ধারনা করা হচ্ছে। শীতের মৌসুমে কম ডেলিভারী হলেও এ মাসের ২৪ তারিখ পর্যন্ত ৭১ টি ডেলিভারী হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This