ফুলবাড়ীতে মাওলানা ভাষানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর ফুলবাড়ী মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের নিমতলা মোড় এলাকায় জাতীয় গণফ্রন্ট ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণফ্রন্ট ফুলবাড়ী শাখার সমন্বয়ক কমল চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেট টিপু বিশ্বাস।
তিনি তার বক্তব্যে বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী ছিলেন এশিয়া আফরিকা ও ল্যাটিন আমেরিকা এক অসাংবাদিত নেতা ও উজ্জল নক্ষত্র। যার হাত ধরে এদেশে অনেক সফল আন্দোলন করেছে কৃষকরা। শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাষানী ১৯৭৬ সালের ফারাক্কা লংমার্চ, কাঙ্গামারী মহাসম্মেলন করেছিলেন। তার অগ্নি ঝরা উক্তি হচ্ছে “খামোস তাবেদার, পিন্ডিপর গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়”। ১৯৮০ সালের সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলায় এই মহান নেতা মওলানা আব্দুল হামিদখান ভাষানী জন্ম গ্রহণ করেন। ১৯৭৬ সালে ১৭ নভেম্বর তিনি মৃত্যু রবণ করেন। আমৃত জীবনী নিয়ে জাতীয় গণ ফ্রন্ট এর পক্ষ আমরা এ স্মরণ সভার মধ্যদিয়ে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাতীয় কৃষক নেতা আমিনুল ইসলাম বাবলু, গণফ্রন্ট এর জেলা কমিটির সদস্য কমরেড জিল্লুর রহমান, জাতীয় গণ ফ্রন্ট এর ফুলবাড়ী শাখার সমন্বয়ক কমল চক্রবর্তী, সহ সমন্বয়ক বদরুজ্জোহা মিলন, আদিবাসী মুক্তি সংগ্রাম কমিটি উপজেলা শাখার আহ্বায়ক রামাই সরেন, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল হক, ছাত্র নেতা একরামুল হক, মোছা. সানিয়া পারভীন, কৃষক নেতা শাহারিয়ার শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
