শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে তৌহিদী জনতার ব্যানারে মসজিদে হামলা ও সরকারি আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদসহ ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ বুধবার পৌর শহরের নিমতলা মোড়ে বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে শেষ হয়। মিছিল শেষে দোয়া এবং সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, শিক্ষা পরিচালক মুফতি নজিবুল্লাহ, ইসলামী আন্দোলন ফুলবাড়ী শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন ও এস.এম নাজিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি আবরারুল হক, মুফতি আব্দুল মালেক, মাওলানা মুরসালিন, মাওলানা মাহফুজ, মাওলানা তাছলিমুল হক অন্যান্য ওলামায়ে কেরামগণ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This