শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে ১৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১


রংপুর প্রতিনিধি
রংপুরে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি করে ১৩০০ পিস ইয়াবাসহ খয়রুজ্জামান (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার সকাল ৯টার দিকে নগরীর তাজহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, রংপুর-ঢাকা মহাসড়কের মর্ডান মোড় থেকে মিঠাপুকুর ভাংনি মাঠেরহাটগামী যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি করে একটি স্কুল ব্যাগের ভিতর হতে ১৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইজিবাইকের পিছনের বসে থাকা খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেল ও রংপুর ডিস্টিলারীর পরিদর্শক এলতাস উদ্দিন জানান, গ্রেফতার খায়রুজ্জামান (৫৫) মিঠাপুকুর উপজেলার ভাংনী মাঠেরহাট গ্রামের মৃত খুজিয়ার রহমানের ছেলে। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। এ বিষয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This