শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে আইনজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ


রংপুর প্রতিনিধি
চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ বুধবার দুপুরে রংপুর আদালত চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফোরামের রংপুর ইউনিটের সভাপতি এ্যাড.একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড.সফি কামালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আফতাব উদ্দিন, আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.মোকসেদুল, আইনজীবী এ্যাড. কাওসার, এ্যাড. বায়জিদ ইসলাম. এ্যাড. আলমগীর, এ্যাড. রেবেকা সুলতানা ফেন্সি, এ্যাড.মাহমুদুল হক, প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে যারা হত্যা করেছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This