শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার সকালে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি শেষে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজার সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন, যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This