শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে নুরুল ইসলাম (২) নামের এক শিশু মারা গেছে। আজ রোববার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের জুনিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু নুরুল ইসলাম জুনিদপুর গ্রামের জহিরুল ইসলাম ও নাসিমা বেগম দম্পতির ছেলে। স্বজনরা জানান, রোববার সকালের দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে নুরুল ইসলাম ফুটবল খেলছিল। এরই মধ্যে বলটি পাশের পুকুরে পড়ে যায়। সেখান থেকে বলটি তুলতে গিয়ে হাবুডুবু খায় শিশুটি। এ বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, জুনিতপুর গ্রামে এক শিশু মারা গেছে। ঘটনাটি লোকমুখে শুনেছি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This