শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সা’দ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর অতর্কিত হামলার প্রতিবাদসহ সাদিয়ানীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তাদের কার্যক্রম বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ফুলবাড়ী আলমী শুরা তাবলীগ ও তৌহিদী জনতার ব্যানারে নিমতলা মোড়ে বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা।
পরে তারা একত্রিত হয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন আন্দোলনকারীরা।


মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি নজিবুল্লাহ, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মুফতি আল আমিন, মাওলানা সাখাওয়াত, মাওলানা আল আমিন, মাওলানা সুলতান হামিদী, মুফতি গোলাম রব্বানী, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মাহাবুবুর রহমান, মুফতি সিরাজুল ইসলাম, মুফতি নুরুল্লাহসহ অন্যান্য ওলামায়ে একরামগণ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This