শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ইসলামী ব্যাংক লিমিটেড বাগজানা এজেন্ট শাখায় গরীব অসহায় দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাগজানা বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাগজানা এজেন্ট ব্যাংক শাখায় মেসার্স নাহিদ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিদ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী তাইজুল ইসলাম, ইসলামী ব্যাংক পাঁচবিবি উপজেলা শাখার ম্যানেজার সামিউল ইসলাম, বাগজানা ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী, এবং ইসলামী এজেন্ট ব্যাংক এর ম্যানেজার মো. আব্দুল আওয়াল সর্দার (ছোটন), দৈনিক করতোয়ার সাংবাদিক দুলাল অধিকারী, সাখাওয়াত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ্য। এসময় সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This