শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


দিনাজপুর প্রতিনিধি
পল্লী ইসলামী সংস্থা ও মাই ফেস ওয়াটার টেকনোলজি এর উদ্যোগে শীতার্ত শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন মোল্লা।
আজ মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ চৌধুরী হাটকিমিল চত্বরে পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির পরিচালক মো. লিয়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ মো. নজমুল হক, খানসামা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল কুদ্দুস চৌধুরী, খানসামা পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি মো. মোনাজাত চৌধুরী, হুমায়ুন কবির শাহ তুহিন, সভাপতি মোজাফফর হোসেন, সিনিয়র সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল প্রমুখ। অনুষ্ঠানে শীতার্ত বৃদ্ধ ও শিশুদের মাঝে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This