পীরগঞ্জে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশন, ৭২ পদাতিক ব্রিগেড কর্তৃক পীরগঞ্জ সেনা ক্যাম্পের আয়োজনে উপজেলার কুমেদপুর, মদনখালি, পীরগঞ্জ, পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চতরা, কাবিলপুর ও পৌরসভার ৪৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেডের অধিনে ৩৪ ইস্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু শাহারিয়ার মিথুনসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
