শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় পার্বতীপুর ট্যাংক লরী টার্মিনাল চত্বরে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাহাজাহান ভূঁইয়া। এসময় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি ও পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এ.জেড.এম মেনহাজুল হক, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রজব আলী সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান (সিয়াম), রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া, উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারন সম্পাদক মো. রমজান আলী শেখ, রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সিদ্দীক হোসেন মংলা, সাধারণ সম্পাদক মো. আলাউল মিয়া লাল্লু, দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী, রাজশাহী শ্রম দপ্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, পার্বতীপুরের রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন সাদো, দিনাজপুর জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর স্ট্যান্ড শাখার যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম (ডাক্তার) ও বিশিষ্ট ঠিকাদার যুবনেতা মো. সাকিব হোসেন ডলার প্রমুখ।
সভায় পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ কে আহবায়ক করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভায় জানানো হয়, আগামী ২২ ফেব্রুয়ারী এ সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This