শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

জয়পুরহাট প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় দিকে জয়পুরহাট শহরের নতুনহাট চত্বরে এসব শীতবস্ত্র কম্বল দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এসময় অসহায় মানুষের মাঝে প্রায় ১৫শ কম্বল তুলে দেন অতিথিরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This