শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিজ্ঞান মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।
উদ্বোধনী অনুষ্ঠানে তার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, পুখুরী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন সাজু, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সাহাপুর দাখিল মাদরাসার সুপারটেন্ট আব্দুল ওহাব প্রমুখ।
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনের স্টল বসিয়ে মেলাকে সমৃদ্ধ করে তোলে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This