শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বায়োফটি ফাইড জিংক ধান বীজ বিক্রেতাদের সাথে কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি
পল্লীশ্রী মিলনায়তনে নাফ-বিডি ও আরডিআরএস বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং হারভেস্টার প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় বায়োফটি ফাইড জিংক ধান দিনাজপুর জেলার বীজের খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, বালুবাড়ী, দিনাজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারভেস্টার প্লাস বাংলাদেশ এর বিজনেস কনসালটেন্ট সালেহ মো. শিহাব উদ্দিন। বিষয়ভিত্তিক আলোচনা করেন হারভেস্টার প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুর কবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরডিআরএস বাংলাদেশের কৃষিবিদ রাশেদুল ইসলাম। দিনাজপুর জেলার খুচরা ও পাইকারী বীজ বিক্রেতাদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আলম মামুন, মো. জালাল উদ্দিন, মো. মোসাদ্দেক হোসেন, মো. রাশেদুল ইসলাম, সামিউল ইসলাম। প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, বালুবাড়ী, দিনাজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. জাফর ইকবাল বলেন, জিংক সমৃদ্ধ ১০টি ধান এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে। মিনিকেট চালে সবচেয়ে জিংক কম থাকে এবং সবচেয়ে জিংক থাকে সুগন্ধি আতপ চালে। জিংক সমৃদ্ধ চালের ভাত খেলে জিংক এর ঘাটতে পূরণ সম্ভব। এব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। কৃষকদের জিংক ধানের ফলন বৃদ্ধিতে উৎসাহিত করতে হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This