শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে গুপ্তা প্লাইউডের কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় গুপ্তা প্লাইউডে এসব কম্বল বিতরণ করা হয়।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত ও তার সহোদর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্ত জানান, প্রতিবছরের মত এবারও গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ সামাজিক দায়বদ্ধতা থেকে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। আজ রোববার শতাধিক নারীর মাঝে কম্বল বিতরণ করা হল। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় দু শতাধিক কম্বল বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন গুপ্তা প্লাইউডের সিইও ফিরোজ আহমেদ, হিসাব রক্ষক লিওন চৌধুরী, হিসাব সহকারী রবিউল ইসলামসহ বিভিন্ন সেকশনের কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য, সাধারণ অসহায় মানুষের শীত নিবারণে প্রতি বছর গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে থাকে। হাজারো মানুষের কর্ম সংস্থানের সুযোগ তৈরি করে মানুষে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। সেই সাথে সমগ্র উত্তরবঙ্গের মধ্যে সেরা আয়কর ও ভ্যাট দাতা হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This