শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে বিজ্ঞান মেলার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে-নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার সকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী। এ সময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। উক্ত মেলায় জেলার পাঁচ উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This