শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে বিতর্ক উৎসব

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবীব বদলাই-স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে পঞ্চগড় স্টেডিয়াম মাঠে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
এভারেস্ট ফার্মাসিটিউক্যালস্ লিঃ এর সহযোগিতায় বিপিয়ান গ্রুপ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বাস্তবায়নে জেলা প্রশাসন এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৮টি ও কলেজ পর্যায়ে ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন পঞ্চগড় ও কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া।
কলেজ পর্যায়ে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ও বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ।
বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটির সদস্যবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর লে. কর্নেল ইউসুফ, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম পঞ্চগড়, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আদম সুফি প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This