শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচনে নারগিস-কামনা প্যানেল বিজয়ী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফলাফল ঘোষনা করেন। এতে নারগিস-কামনা প্যানেলের ৬ জন নির্বাচিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার কাহারোল সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত নির্বাচন ফলাফল সিটে দেখা যায় চেয়ারম্যান পদে মোছা. নারগিস পারভিন ছাতা প্রতিকে ৫৩৫ ভোট পেয়ে, ভাইস চেয়ারম্যান পদে নাজনিন আকতার হারিকেন প্রতিকে ৫৯০ ভোট পেয়ে, সেক্রেটারি পদে শামনুর নাহার কামনা ফুটবল প্রতিকে ৫৫১ ভোট পেয়ে, ট্রেজারার পদে আফসানা মনি টেবিল প্রতিকে ৫৭৫ ভোট পেয়ে, ডিরেক্টর-১ পদে মোছা. সুরাইয়া আকতার মই প্রতিকে ৫২৯ ভোট পেয়ে ও ডিরেক্টর-২ পদে গৌরি রানী সাহা আম প্রতিকে ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে মোট ভোটার ছিল ১১৪১ জন এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৭৫০টি। এই নির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য সমিতির দায়িত্বভার পরিচালনা করবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This