বীরগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠ মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ধানঝুড়ী কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র, বীরগঞ্জ উপজেলার সহযোগিতায় আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে একটি র্যালী ৫০ বিশিষ্ট হাসপাতাল এলাকা প্রশিক্ষণ করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে “বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫’’ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় “বিশ্ব কুষ্ঠ দিবস’’ বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. মো. ইসমাইল হোসেন, নার্সিং সুপার ভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স, মিডওয়াইফ, এসআই,এইচআই, এসএসিএমও, ফার্মাসিষ্ট, ডেন্টাল টেকনোলজেষ্ট, এমটি-ল্যাব, এমটি-ইপিআই, ক্যাশিয়ার, পরিসংখ্যানবিদ, ষ্টোর কিপার, টিএলসিএ, অফিস সহকারী সহ কর্মকর্তা কর্মচারীরা।
